রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ‘ঐতিহাসিক সিদ্ধান্তে’ পৌছেছে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার মার্কিন সফর শেষে এ কথা জানিয়েছেন। রোববার তিনি দুদেশের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইউকরিনফর্ম জানিয়েছে, দৈনিক সান্ধ্যকালীন সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যৌথভাবে অস্ত্র উৎপাদনের চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছে। এখন কল্পনা বাস্তবায়ন হবে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী হবে। 

এর আগে শুক্রবার সকালে প্রেসিডেন্টের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে জেলেনস্কি বলেছেন, এটি ওয়াশিংটনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর ছিল। একটি দীর্ঘমেয়াদী চুক্তি হয়েছে যাতে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করবে। 

ইউক্রেন যতটা সম্ভব দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা জোরদার করেছে। কারণ ১৯ মাস যুদ্ধের ফলে এক হাজার কিলোমিটার সম্মুখ সারি বরাবর রাশিয়ার আক্রমণ প্রতিহত করার জন্য অস্ত্র ও গোলাবারুদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit