শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস। সাধারণ মানুষকে এ মহান পেশা সম্পর্কে জানাতে এবং এ পেশার মানকে উচ্চ মর্জাদার আসনে আসীন রাখতে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে।  একজন ডাক্তার রোগ নির্ধারণ করে ওষুধ দেন, কিন্তু রোগ ও রোগীর ধরন অনুযায়ী মাথা খাটিয়ে সেই ওষুধ বের করেন একজন ফার্মাসিস্ট। ফার্মাসিস্টরা যেমন ওষুধ তৈরি করে, ফার্মেসি পেশার কাজ করে এবং বৈজ্ঞানিক গবেষণার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত থাকে। সুতরাং, ফার্মেসি নিঃসন্দেহে আমাদের বিশ্বস্ত সঙ্গী।

 জানা যায়, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে দিবসটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ ২০১৪ সালে প্রথমবারের মত এই দিবসটি পালন করে। এর পর থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ, বিভিন্ন ফরর্মাসিউটিক্যালস, ওষুধ প্রশাসন অধিদফতর ও বিভিন্ন ফার্মেসী পেশাজীবী সংগঠনের উদ্যোগে ঢাকাসহ বড় বিভাগীয় ও জেলা শহরগুলোতে উৎসাহের সঙ্গে র‌্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সেমিনার ও বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পালনের মাধ্যমে দিবসটি নিয়মিত পালন হয়ে আসছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit