রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

পদ্মকে নিয়ে আবেবঘন পোস্ট পরীমনির

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্বামী অভিনেতা শরিফুল রাজকে। ডিভোর্সের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে পদ্ম তার কাছেই থাকবে। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতে মা পরীমনিই বহন করবেন।

এদিকে অন্যসব তারকার মতো এ নায়িকাও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। রোববার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে এবার ছেলে পদ্মকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন তিনি।

পরীমনি ক্যাপশনে লেখেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো— জীবন যেন আমাকে সবসময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমনি। সেখানে ক্যাপশনে জানিয়েছিলেন— যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। আর শেষে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন আলোচিত এ অভনেত্রী।

উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমনির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। 

এরপর ২৯ মে দিবাগত রাতে অভিনেতার ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এতে রাজ-পরীমনির দাম্পত্য জীবনে কলহের শুরু হয়। এর পর থেকে আলাদা থাকছিলেন তারা। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit