রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

বাবা হওয়ার পর ভাগ্য বদলেছে শান্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ সময় কাটছে নাজমুল হোসেন শান্তর। ব্যাট হাতে জাতীয় দলে ছড়াচ্ছেন দ্যুতি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তিনি ধারাবাহিক। কদিন আগেই নিজের ২৫ বছর পূর্তির দিনে হয়েছেন বাবা। তারপর এশিয়া কাপে খেলেছেন দুর্দান্ত দুটি ইনিংস। এবার পেয়েছেন জাতীয় দলের নেতৃত্ব। প্রথমবারের মতো জাতীয় দলকে সুযোগ দেবেন তিনি।

আজ অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন নাজমুল। সেখানে নিজের প্রথম সন্তানকেই ভাগ্য বদলের কারণ বলে দাবি করলেন শান্ত।

ছেলের জন্মের পর এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলেছেন ৮৯ রানের ইনিংস। পরে আফগানিস্তানের বিপক্ষে করেন ১০৪ রান। সেই ম্যাচেই চোটের কারণে ছিটকে পড়েন শান্ত। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরছেন বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে।

আজ সংবাদ সম্মেলনে এ ঘটনাপ্রবাহ মনে করিয়ে দিতেই শান্তর মুখে চওড়া হাসি দেখা গেল। এরপর উত্তরে বললেন, ‘আমার কাছে তো তাই মনে হচ্ছে (ছেলেই ভাগ্য বদলে দিয়েছে)। বিশেষ করে গত এক বছর, সবাই আমাকে বলেও, বিশেষ করে আমার পরিবারের সদস্যরা। আমার নিজের কাছেও মনে হয়। সে খুব ভাগ্যবান মনে হয়। অন্তত আমার জন্য।’

ভালো ছন্দটা ধরে রাখা চ্যালেঞ্জটা নিতে চান জানিয়ে শান্ত বলেন, ‘আলহামদুলিল্লাহ। বেশ উপভোগ করছি। বাবা হওয়ার পর বা আগে থেকে গত এক বছর খুব ভালো যাচ্ছে। এখন চেষ্টা থাকবে এই জিনিসটা ধরে রাখা।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit