সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের হোসেন সর্দার বাড়ির মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মো.জিসান (৯) এবং একই গ্রামের আবু তাহেরের ছেলে রাহাত হোসেন (১২) ।  সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার ৭ নং পূর্ব চরবাটা ইউনিয়ন ১নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানায়, নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে ছিল। একই বাড়ির তাদের পাশাপাশি ঘর। সকালে তারা মক্তব্যে পড়তে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। কিন্ত তারা মক্তব্যে না গিয়ে সকাল সোয়া ৭টার দিকে দিকে কয়েকজন মিলে গাছের পাতা কুড়াতে গাছ বেয়ে হাজীপুর গ্রামের আস্তানা মসজিদের ছাদে উঠে। ওই সময় মসজিদের পাশ ঘেষে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে জড়িয়ে শিশু গুরুত্বর আহত হয়। একপর্যায়ে তারা নিচে পড়ে গেছে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit