রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

রোমাঞ্চিত নাফিজা, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হৃদয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে গত বিপিএলে আলো ছড়িয়েছিলেন তৌহিদ হৃদয়। যা দিয়ে তিনি নজর কেড়েছিলেন জাতীয় দলের নির্বাচকদের। প্রত্যাশাও মেটাচ্ছেন সবার। এই মিডল অর্ডার ব্যাটসম্যান এবার নাম লিখিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তাকে দলে পেয়ে রোমাঞ্চিত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার নাফিজা কামাল। অন্যদিকে হৃদয়ও খুশি।

বিপিএলের এবারের আসরের ড্রাফট শেষে নাফিসা কামাল বলেন, ‘নতুন খেলোয়াড় যাদেরকে নিয়ে দল করেছি যেমন, তাওহীদ হৃদয়কে নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমাদের যেটা সংস্কৃতি বিদেশিরা অভিজ্ঞ হয় অনেক, অভিজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড় আর স্থানীয়রা তরুণ, চ্যালেঞ্জিং, নতুন খেলোয়াড়। ওই কম্বিনেশনটা আমাদের জন্য কাজ করে।’

কুমিল্লায় আসার ইস্যুতে ড্রাফট শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় বলেন, ‘খারাপ লাগা না, হয়ত একটু মিস করেছিলাম। পেশাদার ক্রিকেটার হিসেবে সবসময় আপনাকে একটা জায়গায় না একটা জায়গায় যেতেই হবে। আমিও ভালো একটা সুযোগ পেয়েছি চ্যাম্পিয়ন দলে। এই সুযোগটা আমি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব।’

কুমিল্লা রীতিমত তারকায় ঠাসা এক দল। স্বাভাবিকভাবে মূল একাদশে জায়গা করে নেওয়ার বড় এক চ্যালেঞ্জ আছে তার সামনে। বিষয়টা বেশ ভালভাবেই জানেন এই টাইগার ক্রিকেটার, ‘আমি মনে করি যে এরকম বড় দলে খেলতে পারাটাও ভাগ্যের ব্যাপার এবং সেই সঙ্গে এখানে পারফর্ম করাটাও একটু চ্যালেঞ্জিং। আর যেহেতু ধারাবাহিক, এখানে চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার আছে। সবসময় আমরাও এভাবে চেষ্টা করব যাতে এটা ধরে রাখতে পারি।’

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit