মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

ইউক্রেনের শান্তি পরিকল্পনা ‘অবাস্তব’: রাশিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বন্ধে ইউক্রেনের শান্তি পরিকল্পনাকে ‘অবাস্তব’ আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ল্যাভরভ বলেন, কিয়েভের প্রচারিত ১০ দফা শান্তি প্রস্তাব কখনো বাস্তবায়ন সম্ভব না। সবাই জানে, এটি বাস্তবসম্মত নয়। অথচ তারা বলে বেড়ায়, এটিই শান্তি আলোচনার একমাত্র ভিত্তি। খবর আল-জাজিরার। 

ইউক্রেনকে সহায়তা করায় জাতিসংঘে দেওয়া ভাষণে পশ্চিমা বিশ্বকে তুলোধুনো করেছেন ল্যাভরভ। পশ্চিমাদের ‘মিথ্যার সাম্রাজ্য’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদ ও নীতিনির্ধারকেরা রাশিয়াকে যেকোনো মূল্যে কৌশলগতভাবে হারানোর লোভে অন্ধ হয়ে গেছে। 

যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বর্তমান রাশিয়ানীতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ল্যাভরভ বলেন, রাশিয়ার ওপর কৌশলগত পরাজয় আরোপের একটি লক্ষ্য ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এ মোহ শেষ পর্যন্ত বেপরোয়া পশ্চিমা বিশ্বের রাজনীতিবিদদের দৃষ্টিকে ঝাপসা করে দিয়েছে। এর ফলে তারা এক ধরনের দায়মুক্তির অনুভূতি অনুভব করছে। 

এ সময় লাভরভ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দফায় দফায় সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ চালানোর লক্ষ্যে পরমাণু অস্ত্রের মহড়াও চালিয়েছে। তিনি আরও জানান, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপে এমন মহড়া নজিরবিহীন।

ভাষণ শেষপর্যায়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিলিয়ে বলা যায়, পশ্চিমা বিশ্ব এখন সত্যিকার অর্থেই মিথ্যার সাম্রাজ্য। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বিদ্যমান বিশ্বব্যবস্থাকে আরও নিবিড়ভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। 

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit