মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

বিদেশে না নিলে খালেদা জিয়াকে বাঁচানো কঠিন হবে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২২ Time View

ডেস্ক নিউজ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, খালেজা জিয়া গৃহবন্দি অবস্থায় রয়েছেন। এর আগে তিনবার হাসপাতালে গেলেও এবার তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি গতকালকেও তাকে দেখতে গিয়েছিলাম। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা বলছেন তাকে অতি দ্রুত চিকিৎসার জন্য বাহিরে নিয়ে যেতে হবে।

দুপুর থেকেই নয়াপল্টনের সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। ছবি সময় সংবাদ

তিনি বলেন, এই অবৈধ সরকারে বলতে চাই, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেন। নেত্রীর যদি কোনো ক্ষতি হয় তবে নেত্রীর নয়, দলের নয় পুরো বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি হবে।


ভিসা নীতি নিয়ে ফখরুল বলেন, আমেরিকার ভিসা নীতি একটি স্বাধীন দেশের জন্য সম্মানজনক নয়৷ এ সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকছে বলেই এ ধরনের ভিসা নীতি। 
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আগামীকালের মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকারের খবর আছে।
সালাম বলেন,কয়দিন আগে কইছে আমেরিকা যাব না এখন আমেরিকা গিয়া বইসা আছে৷ হাত-পা ধইরা স্যাংশান বন্ধ করতে পারছে না৷ এই সরকার ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া৷ 
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ করেছেন শেখ হাসিনা৷ তিনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেননি৷ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কাজ করছেন৷ 

রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন আব্দুস সালাম। ছবি: সময় সংবাদ
রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন আব্দুস সালাম। ছবি: সময় সংবাদ

বিএনপির এ নেতা আরও বলেন, পুলিশকে যে নির্দেশনা দিচ্ছে শেখ হাসিনা বিরোধীদের উপর নির্যাতন করতে, তা তিনি এক সময় সুযোগ বুঝে অস্বীকার করবেন৷ তিনি মিথ্যা কথা বলেন৷ সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখন বিএনপির আন্দোলন ডু অর ডাই। এখান থেকে পেছনে যাওয়ার সুযোগ নেই।

গয়েশ্বর বলেন,আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে, গণতন্ত্রের প্রাণ খালেদা জিয়াকে উদ্ধার করতে হবে। গুলি খেতে হলে গুলি খেতে হবে, মার খেতে হলে মার খেতে হবে। তাও এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতেই হবে। ডু অর ডাই, এর মাঝামাঝি আর কোনো কিছু নাই।

তিনি বলেন, সবাই চিকিৎসা পায় কিন্তু বেগম খালেদা জিয়া চিকিৎসা পান না। কি কারণে খালেদা জিয়া চিকিৎসা করতে যেতে পারবেন না? খালেদা জিয়াকে শেখ হাসিনা হিংসা করেন। খালেদা জিয়ার অপরাধ তিনি দেশের মানুষকে ভালোবাসেন, তার অপরাধ তিনি ভোটচুরি করেন নাই।

রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন গয়েশ্বর। ছবি: সময় সংবাদ
রোববার (২৪ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন গয়েশ্বর। ছবি: সময় সংবাদ

 

বিএনপির এ নেতা বলেন,খালেদা জিয়াকে মেরে শেখ হাসিনা দেশে রাজত্ব করতে চান। কিন্তু সেটা হতে দেয়া হবে না। জনগণের বাংলাদেশ তাই টেক ব্যাক বাংলাদেশ।

গয়েশ্বর আরও বলেন, খালেদা জিয়া জামিন ও চিকিৎসা পাওয়ার অধিকার রাখেন৷ মুক্তি না দিলে এ সরকারকে একদিন জবাবদিহি করতে হবে৷


তিনি বলেন, জীবন দিয়ে হলেও এ সরকারকে বিদায় করা হবে৷ আমাদের সকল নেতাকর্মীকে জেলে দিলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না৷

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit