মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

হিমাচলের ক্ষতিগ্রস্তদের ২৫ লাখ দিলেন আমির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ Time View

বিনোদন ডেস্ক : চলতি বর্ষায় নিশ্চিহ্ন হয়ে গেছে হিমাচল প্রদেশের শহর। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। মাথার ছাদ হারিয়েছেন বহু মানুষ। বর্ষায় বিধ্বস্ত সে সব পরিবারের পাশে দাঁড়ালেন বলিউড অভিনেতা আমির খান।

হিমাচলের বর্ষায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকার থেকে তৈরি হয়েছে ‘অপড়া রহত কোষ’। সেই তহবিলে ২৫ লাখ রুপি দান করেছেন আমির। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু বার বার ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে।

তিনি লেখেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ত্রাণ দিয়ে সাহায্য করায় ধন্যবাদ।’এই প্রথম নয়, দেশের নানা রকমের বিপর্যয়ে বার বার পাশে এসে দাঁড়িয়েছেন বলিপাড়ার অনেক তারকাই। এক বার অভিনেতা অক্ষয় কুমারও এমনই কোনও প্রাকৃতিক দুর্যোগে লক্ষ টাকা দান করেছিলেন।

করোনা পরিস্থিতির সময় অভিনেতা সোনু সুডও রোগীদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। হিমাচলে ক্ষতিগ্রস্ত পরিবারদের উদ্ধারের জন্য তহবিলে ৫১ লক্ষ টাকা দান করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রীও। হরিয়ানা, বিহার, ওড়িশা, তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যও অর্থ দিয়ে সাহায্য করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit