রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

১৭ দিনেই ‘পাঠান’কে পেছনে ফেলল ‘জওয়ান’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

বিনোদন ডেস্ক : রেকর্ড আর জওয়ান যেন একই পথে হাঁটছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ছে সিনেমাটি। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শাহরুখ খান। এখন পর্যন্ত শুধু ভারতে সর্বোচ্চ আয়কৃত হিন্দি সিনেমা ‘জওয়ান’। ভারতে সিনেমাটি আয় করেছে ৫৪৬ কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী বছরের শুরুতে শাহরুখের ‘পাঠান’ ভারতে আয় করেছিল ৫৪৩ কোটি রুপি। এই আয় করতে সময় লেগেছে ৫৮ দিন। মাত্র ১৭ দিনেই ‘জওয়ান’ ছাড়িয়ে গেল সেই আয়। এখন বিশ্বব্যাপী হাজার কোটির ক্লাবে প্রবেশের মুখে সিনেমাটি। এখন পর্যন্ত ‘জওয়ান’ সিনেমার পকেটে ঢুকেছে ৯৫৩ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় সাড়ে ১২০০ কোটির বেশি।

বিশ্লেষকদের মতে, আজকে ‍ছুটির দিন হাজার কোটির ক্লাবে প্রবেশ করতে পারে। চলতি সপ্তাহে ছাড়িয়ে যেতে পারে ‘পাঠান’ সিনেমার লাইফটাইম আয় ১০৫০ কোটি রুপি।

সামনে আরও এক ধামাকা নিয়ে হাজির হবেন শাহরুখ। প্রথমবারের মতো এই অভিনেতা অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে। বছরের শেষে ‘ডাঙ্কি’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। শাহরুখ ভক্তরা অপেক্ষায় সেই ধামাকার জন্য।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit