রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

আয়মান-মুনজেরিনের বিয়ের ‘আসল চমক’ ফাঁস!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবার ও আত্মীয় স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এই জুটি।

এরপর সেলিব্রেটি হওয়ার পরও এত সাধারণভাবে এবং মসজিদে বিয়ে করায় অনেক নেটিজেনই মন্তব্য করেন, এ জুটি তরুণ সমাজের জন্য শুধু অনুকরণীয়ই নয়, আদর্শও বটে।
 
বিয়ের এক দিন পর অর্থাৎ শনিবার (১৬ সেপ্টেম্বর) আয়মান ও মুনজেরিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে এ জুটি তাদের একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে রঙিন সাজে ধরা দেন নবদম্পতি। ওই ছবির ক্যাপশনে আয়মান লেখেন, এই হাসি, রং, উৎসবের কেবল তো শুরু! 
 
রোববার (১৭ সেপ্টেম্বর) আয়মান তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের জন্য একটি ভিডিও শেয়ার করেন। ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শনিবার পোস্ট করা রঙিন সাজের নবদম্পতি আছেন একটি জমকালো পার্টিতে। ওই সাজে পরিবার, বন্ধু আর প্রিয়জনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন তারা। 
 
এবার শনিবার (২৩ সেপ্টেম্বর) বিবাহোত্তর সংবর্ধনার রাতেই নিজেদের ফেসবুকে সে অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন নব দম্পতি। তবে অন্তর্জালে এরইমধ্যে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
 
২ মিনিট ১৭ সেকেন্ডের বিবাহোত্তর সংবর্ধনার ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একবারে রানীর বেশে হাজির হয়েছেন মুনজেরিন। এসময় ব্যাকরাউন্ডে ভেসে আসে একটি মিষ্টি সুর। রানীর বেশে এমন রাজকীয় এন্ট্রি দেখে একেবারে মুগ্ধ উপস্থিত অতিথি আর নেটিজেনরা।
 
ভাইরাল ভিডিওতে আরও দেখা যাচ্ছে, আয়মান সাদিকের অনুষ্ঠানে এন্টি নেয়ার দৃশ্য। ওই সময় শ্যালিকাদের একটি দল আয়মানকে ঘিরে ধরে। বাঁধা দেয় ভেতরে ঢোকার। শেষমেষ গেট ধরার আবদার শ্যালিকাদের ১০ লাখ টাকা দিয়ে মুনজেরিনের কাছে যাওয়ার অনুমতি পান আয়মান। এ আসল চমক দেখে তো রীতিমতো অবাক না হয়ে পারেননি নেটিজেনরা।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit