শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান শুরু হয়েছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চলছে বিপিএলের প্লেয়ার ড্রাফট। বিপিএল ড্রাফট কমিশনার ও বিসিবির পরিচালক মাহবুব আনামের সভাপতিত্বে শুরু হয়েছে এই নিলাম অনুষ্ঠান।

আগামী আসরে অংশ নেবে মোট সাতটি দল। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সসহ বাকি দলগুলো হলো— ‘সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল ও দুর্দান্ত ঢাকা। এবার নতুন নামে অংশ নিয়েছে ঢাকা।

সাতটি ক্যাটারিতে খেলোয়াড়দের ভাগ করা হয়েছে। ‘এ’ থেকে ‘জি’ পর্যন্ত নিলামে তোলা হয়েছে খেলোয়াড়দের। ‘এ’ ক্যাটাগরিতে থাকা খেলোয়াড়ের মূল্য ধরা হয়েছে ৮০ লাখ টাকা। যেখানে আছেন একমাত্র মুশফিকুর রহিম।

বি ক্যাটাগরিতে ৫০ লাখ, সি-তে ৩০ লাখ। পরের চারটিতে যথাক্রমে ২০, ১৫, ১০ ও ৫ লাখ টাকা ধরা হয়েছে প্রাথমিক মূল্য। ২০১২ সালের বিশ্বের দ্বিতীয় ফ্যাঞ্চাইজি লিগ হিসেবে পথচলা শুরু হয় বিপিএলের। দিনে দিনে কিছুটা রং হারালেও এই লিগ নিয়ে ভক্ত ও ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ।

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit