রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে বিপিএলের ৭ দল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আগামী আসরের প্লেয়ার ড্রাফট শুরু হয়েছে আজ। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটারদের দলে ভেড়ানোর লড়াই। ড্রাফটের আগে সব দল সরাসরি চুক্তিতে খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে, তাছাড়া ধরে রেখেছে পুরোনো কিছু খেলোয়াড়দের।

কোন দল কাদের ধরে রেখেছে আর কাদের সরাসরি চুক্তিতে দলে নিয়েছে, সেই তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

কে কোন দলের হয়ে খেলবেন-

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ও সফলতম দল কুমিল্লা তাদের ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে। দেশিদের মধ্যে লিটন দাস (এ), মুস্তাফিজুর রহমান (এ) ও তানভীর ইসলাম (বি)। আর বিদেশিদের মধ্যে ধরে রেখেছে মোহাম্মদ রিজওয়ান ও সুনীল নারাইনকে। এ ছাড়া এবার বি ক্যাটাগরির তৌহিদ হৃদয় ছাড়াও মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ ও রশিদ খানের সঙ্গে সরাসরি চুক্তি করেছে।

যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে বিপিএলের ৭ দল

সিলেট স্ট্রাইকার্স-

গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে এবারও থাকবেন মাশরাফী বিন মোর্ত্তজা (এ)। তার সঙ্গে তরুণ জাকির হাসান (সি), নাজমুল হোসেন শান্ত (এ) ও তানজিম হাসান সাকিবকে (সি) দলে ধরে রেখেছে।

যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে বিপিএলের ৭ দল

রংপুর রাইডার্স-

নুরুল হাসান সোহান (বি), শেখ মেহেদী হাসান (বি), হাসান মাহমুদ (বি), আজমতউল্লাহ ওমরজাই ও নিকোলাস পুরানকে রিটেইন করেছে এবং নতুন করে নিয়েছে সাকিব আল হাসান (এ), বাবর আজম, ইহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ব্রেন্ডন কিংকে।

যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে বিপিএলের ৭ দল

ফরচুন বরিশাল-

রিটেইন করেছে মাহমুদউল্লাহ রিয়াদ (এ), মেহেদী হাসান মিরাজ (এ), সৈয়দ খালেদ আহমেদ ও ইবরাহিম জাদরানকে। আর সরাসরি চুক্তিতে এ ক্যাটাগরির তামিম ইকবাল ছাড়াও নাম লিখিয়েছেন শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির ও আব্বাস আফ্রিদি।

যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে বিপিএলের ৭ দল

দুর্দান্ত ঢাকা-

বিপিএলে এবার ঢাকার নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। আগের বছর ঢাকা লোপার্ডস ফ্র্যাঞ্চাইজিতে খেলা ক্রিকেটারদের মধ্যে তাসকিন আহমেদ (ক্যাটাগরি এ), আরাফাত সানি (ডি) ও শরিফুল ইসলামকে (বি) রিটেইন করেছে। এছাড়া তারা সরাসরি চুক্তিতে (বি) ক্যাটাগরিতে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নিয়েছে।

যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে বিপিএলের ৭ দল

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-

গত আসরের ব্যর্থতার পরও চট্টগ্রাম ধরে রেখেছে শুভাগত হোম (ডি), জিয়াউর রহমান (ডি) ও নিহাদউজ্জামানকে (ডি)। বিদেশিদের মধ্যে রিটেইন করেছে মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ হাসনাইনকে। আর সরাসরি চুক্তিতে ডি ক্যাটাগরি থেকে নিয়েছে শুধু শহিদুল ইসলামকে।

যেসব ক্রিকেটারদের ধরে রেখেছে বিপিএলের ৭ দল

খুলনা টাইগার্স-

খুলনা টাইগার্স এবার নাসুম আহমেদ (বি), নাহিদুল ইসলাম (সি) ও মাহমুদুল হাসান জয়কে (সি) রিটেইন করেছে। এ ছাড়া বি ক্যাটাগরিতে থাকা এনামুল হক বিজয়ের সঙ্গে বিদেশি এভিন লুইস, ফাহিম আশরাফ ও ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে সরাসরি চুক্তি করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit