শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান: রয়টার্স সক্ষমতা যাচাইয়ে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা বাধ্যতামূলক করলেন হেগসেথ ট্রাম্পের মুখ থাকছে নতুন ১ ডলারের কয়েনে, কেন উঠছে আইনি প্রশ্ন মেডিকেল অক্সিজেন রোডম্যাপ প্রণয়নে ২৭ সদস্যের কমিটি গঠন বাড়ির ছাদ ফুঁড়ে পড়া উল্কাপিণ্ডের বিজ্ঞানীরা পেলেন ভিনগ্রহের প্রাণের উপাদান চ্যাম্পিয়ন হলে কত টাকা পাবে আর্জেন্টিনা? টি-টোয়েন্টিতে যে রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে ১ লক্ষ টাকার কারেন্টজাল ধ্বংস। প্রতিবন্ধী শিশু ও পরিবারের মাঝে গাছের চারা বিতরণ।

বিপদের সময় কোরআন কী বলে, জেনে নিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : আপনি কোরআনকে প্রশ্ন করুন, বিপদাপদ এলে আমার করণীয় কী? কোরআন বলবে, আপনি ধৈর্য ধারণ করুন এবং সালাতে দাঁড়িয়ে যান। ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা বাকারা, আয়াত : ১৫৩) ধন-সম্পদের ক্ষয়ক্ষতি, স্বজন হারানোর বেদনা বা যেকোনো বালা-মুসিবত—এগুলো তো মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মুমিনের জীবনের ঈমানি পরীক্ষার অংশবিশেষ।

এসব বিপদ আপদে বান্দা কি আল্লাহ তাআলাকে ভুলে যায় নাকি তাঁর চরণে লুটিয়ে পড়ে; সেটাই তিনি দেখতে চান। যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে এবং আল্লাহ অভিমুখী হয়, তারাই প্রকৃত সফলকাম এবং তাদের জন্য আছে সুসংবাদ। আল্লাহ তাআলা বলেন, ‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। (সুরা বাকারা, আয়াত : ১৫৫)

বিপদ আপদ বা বালা-মুসিবত এগুলো কখনো বলেকয়ে আসে না। সহসাই চলে আসে। তাই যখন যে অবস্থা আসুক না কেন? সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। হা-হুতাশ করে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কারণ প্রকৃত ধৈর্য বা সবর তো সেটাই, যেটা বিপদের প্রথম অবস্থায় হয়।
 
সহিহ বুখারিতে একটি হাদিস বর্ণিত হয়েছে—আনাস ইবনে মালিক (রা.) বলেন, নবী (সা.) এক নারীর পাশ দিয়ে যাচ্ছিলেন, যিনি কবরের পাশে ক্রন্দন করছিলেন। নবী (সা.) বলেন, ‘তুমি আল্লাহকে ভয় করও এবং ধৈর্যধারণ করও।’ ওই নারী বলেন, ‘আমার কাছ থেকে প্রস্থান করুন। আপনার ওপর তো আমার মতো বিপদ উপস্থিত হয়নি।’ তিনি নবী (সা.)-কে চিনতে পারেননি। পরে তাঁকে বলা হলো, তিনি তো নবী (সা.)। তখন তিনি নবী (সা.)-এর দরজায় উপস্থিত হলেন, তাঁর কাছে কোনো প্রহরী ছিল না। তিনি নিবেদন করলেন, ‘আমি আপনাকে চিনতে পারিনি।’ তিনি বললেন, ‘ধৈর্য তো বিপদের প্রাথমিক অবস্থায়ই ধারণ করতে হয়।’ (সহিহ বুখারি, হাদিস : ১২৮৩)
অন্য হাদিসে এসেছে, আনাস (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘প্রকৃত ধৈর্য হচ্ছে বিপদের প্রথম ধাক্কায়ই ধৈর্যধারণ করা।’ (তিরমিজি, হাদিস : ৯৮৭)

মহান আল্লাহ আমাদের সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন এবং নিতান্তই বিপদাপদ এসে গেলে সবর করার তাওফিক দান করুন। আমিন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit