মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল: জিএম কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, সরকারের মধ্যে জবাবদিহিতা নেই। ব্যাংকে টাকা নেই। সংকট মোবাবিলায় অতিরিক্ত টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি তৈরি হচ্ছে। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি সরকারের কুশাসনের ফল। সব টাকা পাচার হচ্ছে বিদেশে। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। দেশের মানুষ ভালো নেই। ভালো আছে শুধু সরকারি দল ও তাদের নেতাকর্মীরা। মানুষের ক্রয়ক্ষমতা শূন্যে নেমে আসছে। কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি বাজারে শনিবার বিকালে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিএম কাদের আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে জাতীয় পার্টি। 

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আমীর হোসেনের ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব ইফতেখার আহসান হাসান সম্মেলন পরিচালনা করেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, দেশে নৈরাজ্য চলছে। আওয়ামী লীগ চায় ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় যেতে। আর বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ লুটপাটের জন্য দুই দলকে চায় না। চায় জাতীয় পার্টিকে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহামুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য আলমগীর কবির লোটন, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম জহির। 

বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সংসদ-সদস্য (এমপি) রওশন আরা মান্নান, এমপি নরুল ইসলাম তালুকদার ও মো. খলিলুর রহমান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জসিমউদদীন ভুইয়া, লুৎফুর রেজা খোকন, সিনিয়র যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, যুগ্ম মহাসচিব নোমান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, অ্যাডভোকেট ইউসুফ আজগর, মান মিয়া, মঞ্জুর হোসেন মঞ্জু.  আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকারসহ কুমিল্লা উত্তর জেলা ও স্থানীয় জাতীয় পার্টির অন্য নেতারা। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit