সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

 নোয়াখালীতে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ Time View
নোয়াখালী প্রতিনিধি : বৃহত্তর নোয়াখালীতে একদফা দাবি আদায়ে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলা বিএনপির উদ্যোগে ফেনীর রামপুর সওদাগর পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।    

অবৈধ সরকারের পদত্যাগ,সংসদ বিলুপ্ত করণ,নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষে ১ দফা দাবি আদায়ে কুমিল্ল-ফেনী-মীরসরাই-চট্রগ্রামে রোর্ডমাচ সফল করার লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু।  প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।  

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো.শাহজাহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক,বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্ট্যার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ত্র্যানী, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমূখ।  

সভায় বক্তারা, এক দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবরের রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে সর্বস্তরের নেতাকর্মিদের প্রতি আহ্বান জানিয়েছেন।  

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit