বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ মঙ্গলের সাধারণ পাথরের ভেতর পৃথিবীর মতো রত্নের খোঁজ পেল নাসা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর কলম্বিয়ায় রাষ্ট্রীয় শোক ঘোষণা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় ১৫৩ জনের প্রাণহানি দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বিএমবিএফ’র উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি বাংলাদেশ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন, তার সুদুর নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামীলীগ সরকার সব সময় শান্তির মাধ্যমে দেশ পরিচালনা করছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন, যাতে বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারে। তিনি আরো বলেন, বিশ্ব নেতাদের সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারেও আহ্বান জানাচ্ছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য বিশ্ব নেতাদের সাথে কথা বলছেন।

তিনি (২১ সেপ্টেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগরের উদ্যোগে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে র‌্যালী শেষে আয়োজিত আলোচনা সভা ও প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জগন্নাথপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব তারা মিয়া তালুকদার, সিলেট মহানগরের সভাপতি মীর্জা রেজওয়ান বেগ, সাধারণ সম্পাদক টিপু চৌধুরী, সাংবাদিক খালেদ মিয়া, ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস, আব্দুল ওয়াদুদ, শিরিন চৌধুরী, জাহানারা বেগম, আব্দুস সামাদ, তুহিন চৌধুরী, সাহেদ আক্তার, আফসানা চৌধুরী প্রমূখ।

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit