শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয় ১২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কৃষকদের নানাভাবে হয়রানির করেন এরই প্রতিবাদে মানববন্ধন॥ ফুলবাড়ীতে বিএনপি’র নবাগত আহ্বায়ক কমিটির মিলন মেলা অনুষ্ঠিত॥ সভাপতি শফিকুল-সম্পাদক মহাসিন চৌগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ হারালেন ২ সেনাসদস্য

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ২ সেনাসদস্য মারা গেছেন। গত বুধবার রাজ্যটির বেল কাউন্টির একটি উন্মুক্ত মাঠে আঘাত হানার পর সামরিক যানটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং তৎক্ষণাৎ আশপাশের ঘাসের জমিতে তীব্র দাবানল ছড়িয়ে পড়ে। 

রাজ্যটির প্রশাসনিক কর্মকর্তা ও বেল কাউন্টি শেরিফ কার্যালয়ের মুখপাত্র নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনাস্থলেই সামরিক হেলিকপ্টারে থাকা দুজন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।

বেল কাউন্টি শেরিফ কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান রয়টার্সকে জানান, টেক্সাসের রাজধানী অস্টিন থেকে প্রায় ৬০ মাইল বা ১০০ কিলোমিটার উত্তরে বেল কাউন্টির একটি ফাঁকা মাঠে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বেল কাউন্টির জাস্টিস অব দ্য পিস ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্ঘটনাস্থলেই বিমানে থাকা দুই আরোহীকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার তীব্রতায় ওই স্থানে মুহূর্তে আগুন ধরে যায়। 

ক্লিফ কোলম্যানের সরবরাহ করা ছবিগুলোতে দেখা যায়, জ্বলন্ত ধ্বংসাবশেষের চারপাশে ছড়িয়ে পড়েছে পোড়া ঘাসের বিশাল অংশ এবং পুরো এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। ঘটনার পর স্থানীয় বেশ কয়েকটি ফায়ার সার্ভিস বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে লিখেছেন, ফোর্ট হুড ঘাঁটির নিয়মিত সামরিক অভিযান চলাকালে বেল কাউন্টিতে আজ একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর দুই বীর সদস্য প্রাণ হারিয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর ফোর্ট হুড ঘাঁটি কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া এক অফিশিয়াল বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে, তাদের ঘাঁটির অধীনস্থ একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক সামরিক হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় দুর্ঘটনার শিকার হয় এবং এতে দুজন সেনাসদস্যের মর্মান্তিক মৃত্যু ঘটে। মৃত সেনাসদস্যদের পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে সংবাদ পৌঁছানোর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নাম ও পরিচয় প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে সামরিক তদন্ত শুরু হয়েছে।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit