বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

তাসকিনের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করতে চান ফার্গুসন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন নেই। বাংলাদেশ সফরে আসেননি বিশ্বকাপ স্কোয়াডের সিংহভাগ ক্রিকেটারই। তাই নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসেনের হাতে নেতৃত্ব। আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে জানালেন টাইগার পেসার তাসকিন আহমেদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির ইচ্ছে আছে তার।

সংবাদ সম্মেলনে বাংলাদেশকে বেশ সমীহই করছেন কিউইদের এই ভারপ্রাপ্ত অধিনায়ক। টাইগারদের পেস আক্রমণের প্রশংসা করেছেন। সেই সঙ্গে তাসকিনের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগির কথাও জানালেন। ফার্গুসন বলেন, ‘হ্যাঁ, ভালো। যখন কোনো দলের পেসার উঠে আসে এটা রোমাঞ্চকর। আমি বাংলাদেশে যেটুকু দেখেছি, পেসারদের জন্য তেমন ক্যারি থাকে না। যাই হোক, এমন উইকেটও আছে যেখানে ক্যারি থাকে। কিন্তু তাসকিন যখন শেষবার নিউজিল্যান্ড গেল, তখন তার সঙ্গে কথা হয়েছে। আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করেছি কীভাবে দ্রুত বল করতে হয় এ নিয়ে।’

ফার্গুসন যোগ করেন, ‘আমার মনে হয় এটা দেশ থেকে দেশে বদল হয়। আর অবশ্যই, এমন অনেক সময় আসে যখন আপনি সত্যিই দ্রুত বল করতে পারবেন ও সেটার জন্য প্রাপ্তিও থাকবে। একই সঙ্গে এমন কিছু ম্যাচও হয় বিভিন্ন দেশে, যেখানে আপনাকে ধরে খেলতে হবে। এটা দেখা দারুণ। আমি জানি জার্গেনসন (বাংলাদেশের সাবেক কোচ এখন কিউইদের দায়িত্বে) রোমাঞ্চ নিয়ে বাংলাদেশের পেসারদের আসা দেখবে। আর কোনো সংশয় নেই এই সিরিজেও তার নজর থাকবে। বাংলাদেশের এমন পেস ইউনিট দেখে ভালো লাগছে।’

স্পিনারদের ব্যাপারে ফার্গুসন বলেন, হোম কন্ডিশনে বাংলাদেশের স্পিন অ্যাটাক অনেক ভালো। ছেলেরা এখানে কয়েক বছর আগে খেলেছে, তারা এ সম্পর্কে ধারণা রাখে। এটা আমাদের জন্য ভিন্ন এক চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি। এ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ফার্গুসনের অধিনায়কত্বের। এছাড়া বাংলাদেশে প্রথমবারের মতো এসে কিউই এই অধিনায়ক বলছেন, ‘এখানে আসতে পেরে খুব খুব রোমাঞ্চিত। প্রথমবার বাংলাদেশে এলাম। ইংল্যান্ডে যেমন কন্ডিশন থেকে এসেছি, তার চেয়ে আলাদা। কিন্তু আমি উপমহাদেশে খেলতে পছন্দ করি, খুব ভালো চ্যালেঞ্জ। আর অবশ্যই বংলাদেশ তাদের ঘরের মাঠে খুব ভালো দল।’

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit