বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কাঁচা বাজার পরিদর্শন, ব্যবসায়ীকে জরিমান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : সরকারের নির্ধারিত মূল্যে আলু, পিয়াজ ও ডিমের পাইকারী এবং খুচরা মূল্য যাচাইকরণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় কাচাঁবাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)। এসময় উল্লেখিত পণ্য বেশি দামে বিক্রি করা হলেও ইউএনও’র আসার সাথে সাথে কমে যায় আলুসহ পিয়াজ ও ডিমের দাম।

সোমবার (১৮সেপ্টম্বর) দুপুরে উপজেলা শহরের কাচাঁবাজার ও আড়ৎ বাজারে পরিদর্শন করা হয়েছে। কাচাঁ বাজারের ক্রেতা হৃদয় চন্দ্র (৪৫) বলেন, আমি ডোমার কাচাঁবাজারে আলুর দাম করি। বিক্রেতা আমার কাছে ৪২ টাকা কেজি দাম চায়। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারে ঢুকলে বিক্রেতা ৪২ টাকার পরিবর্তে আমার কাছে ৩৫টাকা কেজি দরে আলু বিক্রি করে।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম (বিপিএএ) বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে আলু, পেঁয়াজ ও ডিম বেশি দামে বিক্রি হওয়ার অভিযোগে ডোমার বাজারে মনিটরিং করা হয়। তবে মনিটরিংয়ের সময় বেশি দামে বিক্রি করছিল না ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ক্রয়-বিক্রয় মূল্যের তালিকা না থাকায় মেসার্স রতন ভান্ডারের আড়ৎদার আব্দুল মালেক বাবুকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আল-আমীন রহমানসহ ডোমার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিল। এরপর দুপুর আড়াইটার দিকে আলু সংরক্ষণাগার শাওন হিমাগারের কতৃপক্ষ ও পাইকারী ব্যবসায়ীদের নির্ধারিত দামে আলু ক্রয়-বিক্রয়ের জন্য সর্তক করা হয়।

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit