মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : “শেখ হাসিনার মুলনীতি গ্রাম শহরের উন্নতি” শিরোনামে নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজন শোভাযাত্রা, আলোচনা সভা ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে  সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সন্মানীত অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব সালাহউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা,  মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহনাজ আক্তার নাইছ, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুল হক কমল, নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  গোলাম সামদানী, কির্ত্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ। এ উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ, সদর উপজেলা পরিষদ, নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ সহ মোট ১৮টি স্টল সমূহে সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit