শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

সিলেটে অসহায়দের পাশে সেনা পরিবার কল্যান সমিতি

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সেনানীবাসের সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাবের উদ্যোগে অসহায় ও গরীব লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে মহানগরীর খাদিমনগর ও খাদিমপাড়া এলাকার ১৫০ পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সেনা পরিবার কল্যাণ সমিতি, অপরাজিতা লেডিস ক্লাব ও কলরব চিলড্রেনস ক্লাবের সভানেত্রী শিরিন সুলতানা মিলি।

অপরাজিতা লেডিস ক্লাবের ব্যবস্থাপনায় ও ২২ ফিল্ড রেজিমেন্টের আয়োজনে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আটা, চিনি, তেল, লবন ও পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনগুলোর সহসভানেত্রী, সচিব এবং উর্ধ্বতন সেনাকর্মীকর্তাদের সহধর্মিনীরা।
প্রসঙ্গত, ১৭ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন সময় ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা, এতিম-অসহায় ছাত্রদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit