রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বগুড়ায় বিএনপির তারুণ্যের রোডমার্চ শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : সরকার পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তারুণ্যের সমাবেশ করছে বিএনপির তিন সংগঠন। আজ বগুড়া থেকে রোডমার্চ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বগুড়া থেকে রাজশাহী প্রায় ১২৯ কিলোমিটার পথ অতিক্রম করবে তারা।

বগুড়ায় রোডমার্চের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। এতে যোগ দেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। সমাবেশ সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

শনিবার রংপুরে তারুণ্যের প্রথম রোড মার্চ অনুষ্ঠিত হয়। এটি রংপুর থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনীর মধ্যে দিয়ে এ কর্মসূচি পালন করা হয়। ৮০ কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভাসহ নয় স্থানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোডমার্চে যুবদল, স্বেচ্ছাসেবক দল,  ছাত্রদল ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে অংশ নেন। সরকার পতনের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপি। এই আন্দোলনে বিএনপির সঙ্গী তাদের সমমনা দলগুলো।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit