বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় খালের উপরে থাকা ২৩ স্থাপনা উচ্ছেদ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা শ্মশাণঘাটের খালের উপরে থাকা ২৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া খালের কিছু অংশের ভরাট থেকে মাটি সরানো হয়েছে। শুক্রবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, ময়লা-আবর্জনা ও দখলের কবলে পৌর এলাকার মেড্ডা শশ্মানঘাটের খালটি ভরাট হয়ে গেছে। খালটির দৈর্ঘ্য প্রায় ৬০০ মিটার। মেড্ডা এলাকার বাসিন্দারা খালটি উদ্ধারের জন্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাছে আবেদন করেন। শুক্রবার সকাল আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আ. কুদদূসের নেতৃত্বে খাল পুনরুদ্ধারের কার্যক্রম শুরু হয়।

এ সময় তাঁর সঙ্গে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, নগর পরিকল্পনাবিদ জান্নাতুল ফেরদৌস, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।মেড্ডা এলাকার বাসিন্দা শরাফত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাটের কব্জায় ছিল। কিছু প্রভাবশালী মহল খালের পাড়ে মাটি ফেলে ভরাট করে দোকান নির্মাণ করে দখল করে রেখেছিল। তাছাড়া ময়লা-আবর্জনা ফেলার কারণ খালটি ভরাট হয়ে গেছে। খালটি উদ্ধার করা খুব দরকার। পৌরসভা দীর্ঘদিন পরে হলেও একটি কাজের কাজ করছে।’ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) সুমন দত্ত বলেন, ‘মেড্ডা শশ্মান ঘাট এলাকার খালটি ভরাটসহ দখল হয়ে গিয়েছিল। শুক্রবারের অভিযানে খালের  মেড্ডা শশ্মানঘাট থেকে কবরস্থান পর্যন্ত পুনরুদ্ধার করা হয়েছে। এ সময় খাল পাড় ভরাট করে নির্মাণ করা ২৩টি দোকান উচ্ছেদ করা এবং সেখান থেকে মাটি অপসারণ করা হয়েছে। শনিবারও এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।’

 

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit