বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নেমতাবাদ উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে এলইডি টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ”মাদক মুক্ত সমাজ গড়ি খেলাধুলার সঙ্গে থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফাইনাল উপজেলার বিনাউটি ইউনিয়নের  নেমতাবাদ উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে ২৪ইঞ্চি এলইডি টিভি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে নেমতাবাদ খেলার মাঠে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, ৫নং বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল আলম খান বেদন, এতে সহ-সভাপতি ছিলেন, গ্রামীন ব্যাংক কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। মোঃ মনির শেখ, মোঃ নুর আলম ভূইয়া ও মোঃ রনি মুন্সি’র পৃষ্ঠপোষকতায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাহিদুল ভুইয়া। খেলার প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ ওবায়দুল পারভেজ। খেলার উদ্বোধক ছিলেন, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ জুয়েল চৌধুরী। 

খেলায় অংশগ্রহণ করে নেমতাবাদ পশ্চিম পাড়া ফুটবল একাদশ বনাম নেমতাবাদ ভুইয়া বাড়ী ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটিতে নেমতাবাদ পশ্চিম পাড়া ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে ভূইয়াবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। এক সময় অতিথিরা বলেন, খেলাধুলা একটি নির্দোষ বিনোদন, এটি শরীর ও মনকে ভালো রাখে, নিয়মিত খেলাধুলা চর্চার মাধ্যমে মাদক সহজে কোন নেশা থেকে যুব সমাজকে দূরে রাখে, তাই সকলের উচিত লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করা। খেলা শেষে সেরা গোল দাতা, সেরা গোল রক্ষক, ম্যান অফ দ্যা ম্যাচ এবং রানার্সআপ দলের জন্য বিশেষ ট্রফি ও চ্যাম্পিয়ন দলের জন্য ২৪ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন উপস্থিত অতিথিরা। 

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit