বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

কুকুরের উপর বর্বরতা সেরে উঠছে মানবতায়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮২ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি কুকুরের উপর বর্বরতা চালানো হয়েছে। ওই কুকুরটিকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করা হয়। এতে তার শরীরে আটটি সেলাই দিতে হয়। এখন প্রতিদিনই পোষা ওই কুকুরটির চিকিৎসা চলছে। এটির পুরোপুরি সুস্থ হতে আরো মাসখানেক সময় লাগবে।খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুরের দিকে উপজেলার চাঁনপুর মধ্যপাড়ার মো. আবিদ মিয়ার প্রকাশ জইদ মিয়ার পোষা কুকুরকে কে বা কারা ধারালো অস্ত্রের আঘাতে আহত করে।

এতে কুকুরের বামপাশের পিছনের অংশে কেটে যায়। তাৎক্ষনিকভাবে তাকে পশু হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চামড়ার উপরের অংশে ছয়টি ও ভেতরের অংশে আটটি সেলাই দেন। এছাড়া ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দেন।আবিদ মিয়ার ছেলে মো. বাপ্পী বলেন, ‘কে বা কারা এ কান্ড ঘটিয়েছে কিংবা কেন ঘটিয়েছে সেটির বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। কুকুরটিকে সুস্থ করার চেষ্টা চলছে। প্রতিদিন ক্ষতস্থান ড্রেসিংয়ের পাশাপাশি তিনটি করে ইনজেকশন দিতে হচ্ছে। চিকিৎসক বলেছেন এটিকে আরো উন্নত চিকিৎসা করানোর জন্য।’

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৩,/সকাল ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit