শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক হাজার ৮০০ রুশ নাগরিক ও দেশটির সংস্থার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। ইইউ কাউন্সিল বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ন বা হুমকির মধ্যে ফেলার অভিযোগে এক হাজার ৮০০ রুশ ব্যক্তি ও সংস্থার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিদ্যমান বিধিনিষেধমূলক ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভ্রমণ বিধিনিষেধ, সম্পদ জব্দকরণ এবং তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থার তহবিল বা অন্যান্য অর্থনৈতিক সংস্থানের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে যে যুদ্ধ শুরু করেছে তা অযৌক্তিক এবং কোনো উস্কানি ছাড়াই এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।

এদিকে বর্ধিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। ২৭ দেশের ব্লকটি বিবৃতিতে আরও বলেছে, ‘ইইউ যতদিন লাগবে ততদিন ইউক্রেন এবং এর জনগণকে শক্তিশালী আর্থিক, অর্থনৈতিক, মানবিক, সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে।’

 

 

কিউএনবি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৩,/নরাধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit