মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

নেইমারকে নিষ্ক্রিয় করতে পেরুর শামানদের যাদুটোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : কাতার বিশ্বকাপের পর চোটে পড়েছিলেন নেইমার জুনিয়র। পিএসজির হয়ে খেলতে পারেননি শেষ মৌসুমের অর্ধেকটাই। ক্লাব ফুটবলের ফিরলেও খেলা হয়নি আন্তর্জাতিকে। তারপর ৯ মাস পর মাঠে ফিরেই জোড়া গোল করে ছাড়িয়ে গেছেন কিংবদন্তি পেলেকে। তাতে বলিভিয়াকে বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপ বাছাই পর্বে সেলেসাওদের পরের ম্যাচ পেরুর সঙ্গে। আর এই ম্যাচে নেইমারকে নিষ্ক্রিয় করতে উঠে-পড়ে লেগেছে একদল জনগোষ্ঠী। তারা পেরুর শামান, যারা দেশটির হাজার বছরের পুরোনো জনগোষ্ঠী। রঙিন পোঞ্চো পরিহিত একদল শামান নেইমারের মূর্তি বানিয়ে বেঁধে রেখেছে। যাদুটোনা করছে, যেন ম্যাচে তিনি নিষ্ক্রিয় হয়ে যান।

জঙ্গল, পর্বত ও উপকূলীয় অঞ্চলের দেশ পেরু বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছে আগামীকাল সকাল ৮টায়। সেই ম্যাচে সূর্যদেবতা যে পেরুর প্রতি সহায় হন সেজন্য তারা প্রার্থনা করেছে।

শামান পূজারিদের একজন ফেলিক্স রন্ডান বলেছেন, ‘আমরা নেইমারের পা বেঁধে রেখেছি। সে যেন ম্যাচে নিষ্ক্রিয় হয়ে যায়। ম্যাচে সে দলের প্রত্যাশা মেটাতে পারবে না। দৌড়াতেও পারবে না সে, বাধাগ্রস্ত হবে সবসময়।’

পেরুর ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামে বাইরে তাই শামানরা একটি শঙ্খ টানিয়েছে। যেখানে তারা তলোয়ার, তাবিজ, পতাকা ও উভয় দলের ফুটবলারদের ছবিসহ একটি রঙিন বেদি তৈরি করেছে। এর আগে তারা বিশেষ এক ধরনের পূজা করেছিল, যা আত্মা জগতের দরজা খুলে দেয় বলে প্রচলিত আছে।

এই আচারের উদ্দেশ্য সম্পর্কে শামান ওয়াল্টার অ্যালারকন বলেন, ‘নেইমারের মনকে ঘোলাটে করে রাখা, যেন তিনি লক্ষ্য নিয়ে মাঠে নামবেন, সেগুলো পূরণ করতে না পারেন। আমাদের এই প্রার্থনায় ম্যাচটি কঠিন হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit