স্পোর্টস ডেস্ক : আগের দিন সেঞ্চুরি করেছেন। রেকর্ড গড়েছেন ওয়ানডেতে দ্রুততম ১৩ হাজার রানের। কুড়ি ঘণ্টার মধ্যে আবার প্রেমাদাসায় খেলতে নেমে বিরাট কোহলি করলেন মাত্র ২ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ভারতের দ্বিতীয় ম্যাচে ৮০ রানের ওপেনিং জুটির পর দ্বাদশ ওভারে আক্রমণে এসে শুভমান গিলকে আউট করেন বাহাতি স্পিনের ভেল্লালাগে।
পাকিস্তানের বিপক্ষে ফিফটি করা গিলকে বোল্ড করেন তিনি। পরের ওভারের পঞ্চম বলে শট মিডউইকেটে দাসুন শানাকার তালুবন্দী করে কোহলিকে ফেরত পাঠান তিনি ২ রানে। ২৩ রানে ১০ হাজার রান পূর্ণ করা ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও আউট করেন নিজের তৃতীয় ওভারে। ৪৮ বলে ৫৩ রান করা রোহিতের উইকেট উপড়ে ফেলেন ভেল্লালাগে। ১৩ বলে তিন উইকেট নিয়ে উৎসবে মাতান প্রেমাদাসার গ্যালারিকে।
কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০