শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম

লা পাজে শেষ দিনের অনুশীলন করেননি মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আজ রাতে বলিভিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। উচ্চতার প্রভাবের কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় ভিনদেশী ফুটবলারদের। তাই সেটা কাটাতে দুদিন আগেই তারা গিয়েছিল। অনুশীলনও করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কাল ছিল শেষ অনুশীলন। তবে সেটা এড়িয়ে গেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

৩৬ বছর বয়সী ইন্টার মায়ামির স্ট্রাইকার গত সপ্তাহে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ৮৯ মিনিটে মাঠ ছেড়েছিলেন। পড়ে জানা যায়, ক্লান্তি ভর করেছিল বলে নেমে যান। আজ লা পাজে ৩ হাজার ৬৫০ মিটার উচ্চার চ্যালেঞ্জ নিতে হচ্ছে তাকে। তবে সেই ম্যাচে তিনি খেলবেন কি না তা নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। গতকাল অনুশীলন না করায় তা আরও জোরালো হয়ে উঠেছে।

লা পাজে শেষ দিনের অনুশীলন করেননি মেসি

যদি সংবাদ সম্মেলনে কোচ স্কালোনি বিষয়টি নিয়ে সরাসরি কিছু বললে খোলাসা হতে পারত। কিন্তু রহস্যটা জমিয়ে রেখে তিনি জানিয়েছেন, সিদ্ধান্তটা তিনি মেসির ওপর ছাড়তে চান। সোমবার অনুশীলনের সময় মেসিকে স্কালোনির পাশে চেয়ারে বসে সতীর্থদের অনুশীলন উপভোগ করতে দেখা গেছে। বাকিরা যখন বলিভিয়ার উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যস্ত, তখন তিনি কোচের সঙ্গে আয়েশ করে বসে কথা বলছিলেন।

যদি মেসি মঙ্গলবার না খেলেন তবে এটি অনেক বলিভিয়ানকে হতাশ করবে। কারণ তিনি দেশটিতে পা রাখতেই রবিবার সন্ধ্যায় তাকে স্বাগত জানাতে শহরের রাস্তায় সহ শত শত ভক্ত ভিড় করেছিল। দেয়ালে দেয়ালে স্প্যানিশ বর্ণমালায় লেখা ছিল ‘সোস গ্র্যান্ডে মেসি’। যার অর্থ, মেসি তুমি মহান।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit