শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ভারতের কাছে হারের পর শ্রীলঙ্কা যাচ্ছেন দুই পাক বোলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের কাছে ২২৮ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আবার চোট পেয়েছেন দুই পেসার। তাই শ্রীলঙ্কায় উড়িয়ে নেওয়া হয়েছে দুই পাক বোলারকে। তারা হলেন শাহনেওয়াজ দাহানি ও জামান খাননিয়মিত দুই পেসারের চোট গুরুতর হলে তাদের যুক্ত করা হবে দলের সঙ্গে।

ভারতের বিপক্ষে রবিবার খেলার সময় চোট পেয়েছিলেন হারিস রউফ। সোমবার তিনি আর খেলতে পারেননি। চোট পেয়েছেন নাসিমও। ৪৯তম ওভারে বল করার সময় ডানকাঁধে চোট পান পাক পেসার। দুই বল করে মাঠ ছাড়েন তিনি। তার সেই ওভার শেষ করেন ইফতিখার আহমেদ। দলের এই দুই পেসার ব্যাট করতেও নামেননি।

বিশ্বকাপের আগে নাসিম এবং রউফকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় পাকিস্তান। সেই কারণেই তরুণ দুই পেসারকে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের তরফে বলা হয়েছে, ‘পরের মাসে বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই দুই তরুণ বোলারকে নিয়ে আসা হয়েছে। রউফ এবং নাসিমের উপর নজর রাখা হচ্ছে। যদি একান্তই তারা খেলতে না পারেন তাহলে দাহানি এবং জমনকে দলে নেওয়া হবে।’

দুই তরুণ পেসারের পাকিস্তানের হয়ে অভিষেক হয়েছে। পাকিস্তান সুপার লিগে ভাল খেলার কারণে আন্তর্জাতিক দলে সুযোগ পেয়েছিলেন তারা। যদিও নিয়মিত দলে জায়গা হয় না তাদের।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit