মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

ক্লান্ত বলে মাঞ্জেরকারের সঙ্গে রসিকতা কোহলির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের ম্যাচটা বিরাট কোহলির কাছে বিশেষ। কারণ এই ম্যাচে তিনি পেয়েছেন সেঞ্চুরির দেখা। যে সেঞ্চুরিটি নানা কারণে বিশেষ। এই সেঞ্চুরি করার পথে তিনি ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রান করার রেকর্ড গড়েছেন। ওয়ানডেতে নিজের ৪৭তম সেঞ্চুরি করার পথে লোকেশ রাহুলকে নিয়ে এশিয়া কাপের ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটিও গড়েছেন।

এর চেয়েও বড় ব্যাপার হলো, ৯ চার ও ৩ ছয়ে ৯৪ বলে অপরাজিত ১২২ রানের ইনিংসটিতে কোহলির দৃঢ়প্রতিজ্ঞার ছাপ ছিল স্পষ্ট। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রচণ্ড গরমের মধ্যে কোহলি যে ইনিংস খেলেছেন, সেটিকে অনেকেই বলছেন তার ক্যারিয়ারের সবচেয়ে দৃঢ় সেঞ্চুরি।

২ উইকেটে ১৪৭ রান নিয়ে কাল রিজার্ভ ডের খেলা শুরু করে ভারত। সে সময় উইকেটে ছিলেন রাহুল আর কোহলি। আর কোনো উইকেট পড়তে না দিয়ে ৫০ ওভারে দলকে ৩৫৬ রানে নিয়ে যান এ দুজন। এ মুহূর্তে বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার কোহলি ম্যাচ শেষে জানিয়েছেন, তিনি ক্লান্তি বোধ করছেন।

ম্যাচসেরার পুরস্কার নিয়ে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারের মুখোমুখি হয়েছিলেন কোহলি। সাক্ষাৎকার শুরুর আগেই মাইক্রোফোন হাতে নিয়ে কোহলি ভারতের সাবেক ক্রিকেটারকে বললেন, ‘আমি আপনাকে সাক্ষাৎকারটা ছোট করতে অনুরোধ করব। আমি বড্ড ক্লান্ত।’ মাঞ্জরেকার এর উত্তরে বলেছেন, ‘শুধু কয়েকটি প্রশ্নই।’ কোহলি এটা শুনে হেসেছেন।

এত অল্প সময়ের মধ্যে দুটি ম্যাচ খেলা নিয়ে কোহলি বলেছেন, ‘আমার ১৫ বছরের ক্যারিয়ারে এমন কিছু আমি এই প্রথম করছি। ভাগ্যক্রমে আমরা টেস্ট খেলোয়াড়। তাই আমরা জানি, পরের দিন কীভাবে ফিরে আসতে হয় এবং খেলতে হয়। সতেজ হয়ে ওঠাটা গুরুত্বপূর্ণ। প্রেমাদাসায় আর্দ্রতা ছিল। নভেম্বরে আমার বয়স ৩৫ বছর হবে। তাই আমার সতেজ হওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে।’

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit