শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও কি বাগড়া দেবে বৃষ্টি?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের এশিয়া কাপকে একেবারে পানসে করে দিয়েছে বৃষ্টি। শ্রীলঙ্কায় চলমান টুর্নামেন্টের প্রায় প্রতিটি ম্যাচে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। স্বাভাবিক কারণেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন- আজ ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও কি বাগড়া দেবে বৃষ্টি?

বৃষ্টির কথা মাথায় রেখেই উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রাখা হয়েছিল রিজার্ভ ডে। যথারীতি রিজার্ভ ডে-তে গড়িয়েছিল ম্যাচ। গতকাল সোমবার রিজার্ভ ডে-তেও হানা দিয়েছিল বৃষ্টি। অবশ্য শেষ পর্যন্ত ম্যাচে ফল এসেছে। 

এদিকে আজ মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগে তৈরি হয়েছে বাড়তি দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার পুরোটা সময়ই আজ আবহাওয়া মেঘলা থাকবে। ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও আকাশে সারা দিন মেঘ থাকবে। 

পূর্বাভাসে বলা হয়েছে, বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর সময় বজ্রপাত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে ম্যাচ দেরিতে শুরু হওয়ার সম্ভাবনা বেশি। আর ভারত-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুটি দলকেই পয়েন্ট ভাগাভাগি করতে হবে। কারণ এই ম্যাচের কোনো রিজার্ভ ডে রাখা হয়নি।

 

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit