শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

এবার হিরো আলমের কাছে ৭ লাখ চাঁদা দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করেছে অজ্ঞাতনামা এক ব্যক্তি।

সোমবার রাত ৮টা ৫২ মিনিটে মোবাইলে এ চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন হিরো আলম।  

জিডিতে হিরো আলম উল্লেখ করেছেন, হাতিরঝিল বাসায় অবস্থান করার সময় অজ্ঞাতানামা ব্যক্তি ০১৯০৪….৮৭ নাম্বার থেকে আমার নিজ ব্যবহত ০১৭১…..১৭ নাম্বারে ফোন করে আমার নিকট সাত লক্ষ চাঁদা দাবি করে।  

এ চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকী প্রদান করে।  আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।  জিডি নম্বর ৬৯৯।

এ বিষয়ে হিরো আলম বলেন, এ ঘটনার বর্ণনা দিয়ে হাতিরঝিল থানায় জিডি করেছি।  পাশাপাশি পুলিশকে অনুরোধ করেছি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির নিশ্চিত করতে।

এর আগে ১৯ জুলাই অফিসে অফিসে এসে হুমকি দেওয়ার অভিযোগ করেছিলেন হিরো আলম।  

এসময় তিনি সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, কিছু লোক তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

এদিন ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন আমার মহানগর প্রজেক্টের অফিসে এসে নিরাপত্তাকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

নিরাপত্তাকর্মীকে তারা বলেছিলেন, হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit