শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

এশিয়া কাপ: যেভাবে ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল। তবে কাগজে-কলমে এখনও কিছুটা সম্ভাবনা আছে টাইগারদের। সুপার ফোরে বাংলাদেশ-পাকিস্তানের একটি করে এবং ভারত-শ্রীলঙ্কার দু’টি ম্যাচ বাকি রয়েছে। দুটি বড় হার নিয়ে নেট রানরেটে বেশ পিছিয়ে আছেন সাকিবরা। সে কারণে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তাদের বড় ব্যবধানে জিততে হবে। একইসঙ্গে বাকি তিনদলের দিকেও তাকিয়ে থাকতে হবে টিম টাইগার্সকে।

বাংলাদেশ ছাড়া বাকি তিন দল সুপার ফোরে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে। ফলে যুক্তির বিচারে বাংলাদেশের ফাইনালের সমীকরণ মেলানোটা কিছুটা হাস্যকরই মনে হতে পারে। তবে সমীকরণটা অনেকটা প্রথম রাউন্ডের মতো, যেখানে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে টাইগাররা পা রেখেছিল সুপার ফোরে। যদিও সুপার ফোরের লড়াইটা তার চেয়েও কঠিন। 

এজন্য বাংলাদেশকে মেলাতে হবে ‘যদি-কিন্তু’র হিসাব। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারাতে হবে ভারত-পাকিস্তান দুই দলকেই। তখন শেষ ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা তৈরি হবে। ওই সময় বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের সমান একটি করে জয় থাকবে। এরপর দেখা হবে নেট রানরেট। তবে বৃষ্টির কারণে কোন ম্যাচ ভেস্তে গেলে শেষ হয়ে যাবে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit