শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির আশঙ্কা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানকে ২২৮ রানে উড়িয়ে দেওয়ার পর মঙ্গলবার রোহিত শর্মার দল খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পর পর তিন দিন খেলতে হচ্ছে ভারতকে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলা থাকলেও বৃষ্টির কারণে তা ভেস্তে যায়। সোমবার সেই ম্যাচ শেষ করা হয়। এবার মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু সেই ম্যাচেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ। এই মাঠেই রবি ও সোমবার ভারত-পাকিস্তান খেলা হয়েছিল। কখনও এক দিনের ক্রিকেটে পর পর তিন দিন খেলতে নামেনি ভারত। কিন্তু আগের দু’দিনের মতো এ দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা থেকে ম্যাচ। ওই সময় ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও পরের এক ঘণ্টায় সেই সম্ভাবনা কমে ৪০ শতাংশ হবে বলে জানা গেছে। সময়ের সঙ্গে সেই সম্ভাবনা আরও কমবে। কিন্তু ম্যাচের পুরো সময় জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই ম্যাচের মাঝে বৃষ্টির প্রভাব পড়তেই পারে। তবে ম্যাচ একেবারে হবে না এমন আশঙ্কা নেই।

ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ দিন থাকলেও মঙ্গলবার তা নেই। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ না হলে তাই দু’দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। নিজেদের ম্যাচ জিতে দু’পয়েন্ট করে পেয়েছে তারা। নেট রানরেটের কারণে ভারত লিগ তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। দু’ম্যাচে দু’পয়েন্ট নিয়ে তিন নম্বরে পাকিস্তান। বাংলাদেশ দু’টি ম্যাচ খেললেও জিততে পারেনি।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit