শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

এশিয়া কাপ: অনিশ্চিত হারিস-নাসিম, যাদের ডাকল পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েছেন পাকিস্তানি খেলোয়াড় হারিস রউফ ও নাসিম শাহ। রোববার সাইড স্ট্রেইন ইঞ্জুরিতে পড়ে রিজার্ভ ডে-তে মাঠেই নামেননি রউফ। আর সোমবার নিজের বোলিংয়ে শেষ ওভারে কাঁধের ইঞ্জুরিতে পড়েন নাসিম। ব্যাট করতেও নামেননি হারিস-নাসিম।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, মহাগুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে তাদের দুইজনের খেলা অনিশ্চিত। ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। তবে এখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যাননি দুই তারকা ফাস্ট বোলার হারিস রউফ ও নাসিম শাহ। তারা মেডিকেল টিমের পর্যবেক্ষেণে থাকবেন। 

অবশ্য তাদের বদলি খেলোয়াড় ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই ডাক পেয়েছেন জামান খান ও শাহনেওয়াজ দাহানি।

পিসিবি মিডিয়া স্টেটমেন্টে বলেছে, বিশ্বকাপ সামনে রেখে ফিটনেস এবং খেলোয়াড়দের ভালোর জন্য এটা শুধুই সতর্কতামূলক পদক্ষেপ। মেডিকেল প্যানেলের অধীনে হারিস-নাসিম পর্যবেক্ষণে থাকবে। টিম ম্যানেজমেন্ট আগামী সাতদিনের মধ্যে হারিস-নাসিমের কেউ যদি ছিটকে যান তাহলে এসিসিকে তাদের বদলির অনুরোধ করবে।

হারিস সাইড স্ট্রেন ইঞ্জুরিতে পড়েছেন রোববার। পরে সোমবার রিজার্ভ ডে-তে মাঠেই নামেননি। তার বাকি ৫ ওভার করাতে হয়েছে ইফতেখার আহমেদকে দিয়ে। শেষ ওভারে ডান কাঁধের চোটে মাঠ থেকে উঠে যান নাসিম।

পাকিস্তানের জন্য বাজে দুই দিন গেছে। ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। এর বাইরে তাদের তিন ফাস্ট বোলারকেই ইঞ্জুরিতে পড়তে হয়েছে। শাহীন আফ্রিদিও কিছু সময় মাঠের বাইরে ছিলেন।

পাকিস্তান টসে জিতে বোলিং নিলেও রোহিত শর্মা ও শুবমান গিলের ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় ভারত। দুইজনেই তুলে নেন ফিফটি। রানের গতিও ছিল ভালো। এর পর বিরাট কোহলির ৯৪ বলে অপরাজিত ১২২ এবং ইঞ্জুরি কাটিয়ে ফেরা লোকেশ রাহুলের অপরাজিত সেঞ্চুরিতে দুই উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে দিতে নেমে ব্যর্থ হয়েছেন পাকিস্তানি সব ব্যাটার। ব্যাটিং ব্যর্থতায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কুলদীপ যাদব ২৫ রানে নেন ৫ উইকেট। ২২৮ রানের বিশাল জয় পায় ভারত।

কিউএনবি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit