মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

টিপ টিপ বরষা পানিতে নেচে টিটেনাস নিতে হয় রাভিনাকে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

বিনোদন ডেস্ক : ‘মোহরা’ সিনেমায় অক্ষয় কুমার আর রাভিনা ট্যান্ডনের কেমিস্ট্রি আজও আইকন হিসেবে ধরা হয়। ‘টিপ টিপ বরষা পানি’ গানে তাদের নাচ যেন আগুন ধরিয়েছিল। তবে সেই শুটের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন রাভিনা। 

১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘মোহরা’ সিনেমার ‘টিপ টিপ বরষা পানি’ গানে রবিনা ট্যান্ডন আর অক্ষয় কুমারের নাচ গান নিয়ে ক্রেজই আলাদা। তবে সম্প্রতি ডান্স রিয়েলিটি শো ‘ইন্ডিয়াজ বেস্ট ড্যান্সার’ এর সেটে এসে রাভিনা জানালেন এই গানের শুটের সময় বেশ কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাকে।

এই রিয়েলিটি শো-তে এক প্রতিযোগী টিপ টিপ বরষা পানিতে পারফর্ম করার পর রাভিনা নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। ওই প্রতিযোগীর প্রশংসা করে তিনি বলেন, গানের শুটটি হয়েছিল একটি নির্মাণ সাইটে। যেখানে মেঝেজুড়ে পেরেক পোঁতা ছিল। আর রাভিনার গানটি যখন শুট করা হয়, তখন তার কথা ছিল খালি পায়ে থাকার।

রাভিনা বলেন, তিনি হাঁটুতে প্যাড পরতেন শুটের সময় কিন্তু আঘাত সহ্য করতে পারেননি। দুদিন পর অসুস্থ হয়ে পড়েন। 
কাজের সূত্রে রাভিনাকে খুব জলদিই দেখা যাবে ওয়েলকাম ৩-এ। দীর্ঘদিন বাদে অক্ষয় কুমারের সঙ্গে কাজ করবেন তিনি। রয়েছেন দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, সুনীল শেট্টি, সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপড়ে, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, রাহুল দেব এবং গায়ক দলের মেহেন্দি এবং মিকা সিং-রা।

শোনা যায়, মোহরা থেকেই নাকি প্রেমের সূত্রপাত হয়েছিল অক্ষয় আর রাভিনার। পরে বাগদান হয় এ জুটির। হঠাৎ করেই ভাঙন ধরে সেই সম্পর্কে। আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা। 

 

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit