শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মেকআপ ছাড়া মধুমিতাকে চিনতে পারছে না ভক্তরা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : নানা চর্চায় প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হন মধুমিতা সরকার। কখনো তার ছবি ঘিরে তৈরি হয় বিতর্ক আবার কখনো তার অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা। ইদানিং ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। কখনো শুটিংয়ের জন্য, কখনো আবার সময় পেলেই চলে যাচ্ছেন নিজের প্রিয় জায়গায় ঘুরতে।

তবে তিনি যেখানেই যান না কেন, সোশ্যালে ছবি পোস্ট করতে মিস করেন না। ইদানিং আবার তীর্থস্থান, মন্দিরেই বেশি দেখা যাচ্ছে তাকে। ফলে তা নিয়ে উঠছে নানা ধরনের প্রশ্ন।

কিছুদিন আগেই মধুমিতা গিয়েছিলেন অরুণাচল প্রদেশে শুটিং করতে। সেখানকার বেশ কিছু ছবি তিনি পোস্ট করেই চলেছেন। এমনই একটি ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করে বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হল অভিনেত্রীকে।

কাঠের বারান্দায় বসে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। সোনালি রোদ এসে পড়েছে তার মুখে। বোঝা যাচ্ছে, মেকআপের লেশমাত্র নেই। ব্যস, এই ছবি দেখতেই দর্শকের একাংশের কটাক্ষের শিকার হলেন তিনি।

একজন লিখেছেন, ‘লিপস্টিক ছাড়া আপনার ঠোঁট তো বিভৎস!’ আরেকজন লিখেছেন, ‘মেকআপ ছাড়া আপনাকে তো চোখে দেখা যাচ্ছে না!’ আবার কেউ লিখেছেন, ‘মুখে রং মেখে মেখে আপনার আসল চেহারাই ঢাকা পড়ে গেছে।’

তবে এসব নেতিবাচক মন্তব্যের কোনও উত্তর দেননি মধুমিতা।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit