মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

আসছে ‘জাওয়ান ২’, থাকছেন থালাপাতি বিজয়!

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ Time View

বিনোদন ডেস্ক : এক ‘জাওয়ান’ দিয়ে বিশ্বব্যাপী বাজিমাত করেছেন শাহরুখ খান। সিনেমাটি মুক্তির চার দিনেই গড়েছে রেকর্ড, আয় করেছে ৫০০ কোটি রুপিরও বেশি। এখন পর্যন্ত বলিউড সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে-এর রেকর্ডও ‘জাওয়ান’-এর। একই ক্যালেন্ডার ইয়ারে দুটি পাঁচশ কোটির সিনেমাও শাহরুখের দখলে।

সিনেমাটির এমন সাফল্যের মাঝেই জানা গেল নতুন খবর, আসছে ‘জাওয়ান’-এর সিক্যুয়াল। ইতিমধ্যেই ‘জাওয়ান ২’ এর কাজ শুরু করেছেন পরিচালক অ্যাটলি কুমার। এমনটাই জানিয়েছে বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল কইমই ডট কম।

এক সূত্রের বরাতে সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাওয়ান ২’ আসছে নিশ্চিত আর সেটা খুব দ্রুততম সময়েই। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, এরইমধ্যে অ্যাটলি তার লেখককে দ্রুত গল্প সাজাতে বলেছেন। পুরো বিষয়টি দ্রুত করার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করেছেন শাহরুখ খান।

সেই সূত্র আরও বলছে, অরিজিনাল ছবিটির রেশ থাকতে থাকতেই সিক্যুয়াল পরিবেশন করা হবে। হ্যাঁ, আমরা জানি ‘গদর ২’ অরিজিনাল ছবির ২২ বছর পর মুক্তি দিয়ে ইতিহাস তৈরি করেছে কিন্তু সেটা ব্যতিক্রম। ‘জাওয়ান ২’ শাহরুখ খান জাওয়ান (তরুণ) থাকতেই আসবে।

‘জাওয়ান ২’ নিশ্চিতভাবে আসলেও সেখানে আর থাকছেন না বিজয় সেথুপতি। তবে শোনা যাচ্ছে, সিক্যুয়ালে থালাপাতি বিজয় থাকার সম্ভাবনা বেশি। এর কারণ, ‘জাওয়ান’ মুক্তির প্রথম দিনে এক পাপারাজ্জি অ্যাটলিকে প্রশ্ন করেছিলেন, জাওয়ানে শাহরুখের সঙ্গে থালাপাতি বিজয়কে দেখা যায়নি কেন? এমন প্রশ্নের উত্তরে অ্যাটলি কুমার বলেছেন, ‘শিগগিরই দেখতে পাবেন। তাদের দুজনকে নিয়ে বড় প্ল্যান আছে।’

‘জাওয়ান ২’-তে বিজয় সেথুপতি না থাকলেও নারী প্রধানরা একই ভূমিকায় থাকবেন।

গেল ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। এছাড়াও ছবিতে রয়েছেন বিজয় সেথুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সঞ্জীতা প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোন ও সঞ্জয় দত্তকে।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit