মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

মাছ দিয়েও বানাতে পারেন স্টেক

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : এখনকার জেনারেশনের খুবই পছন্দের একটি ডিশ হচ্ছে স্টেক। রেস্টুরেন্টে যেয়ে স্টেক তো খাওয়া হয়ই, রসনাবিলাসী বাঙ্গালীদের রান্না ঘরেও এখন স্টেক জায়গা করে নিয়েছে। বিফ এবং চিকেন দিয়ে তো সবসময় খাওয়া হয়, ফিশ দিয়ে কি ট্রাই করেছেন?

মাছে-ভাতে বাঙালির পাতে ফিশ স্টেক, বাঙ্গালীয়ানার সাথে বিদেশি রান্নার মিলন! সবসময় মাছ ভুনা বা তরকারিতে না খেয়ে নতুন ধাঁচে এবার রান্না করে দেখুন, এতে স্বাদের একঘেয়েমিতা কাটবে। মাছ দিয়ে স্টেক তৈরিতে সময় ও উপকরণ দুটোই কম লাগে। ব্যস্ত জীবনে ঝটপট রেসিপি যারা খুঁজছেন, তাদের জন্য একদম পারফেক্ট। ফ্রিজে যদি বড় মাছের পিছ থাকে, তাহলে আজই স্টেক ট্রাই করতে পারেন। চলুন তাহলে ফিশ স্টেক বানানোর পুরো প্রণালিটি জেনে নেই।

ফিশ স্টেক বানানোর নিয়ম

উপকরণ

• বড় মাছের পেটি- ৪ টুকরো (কাঁটা কম এমন মাছ নিতে হবে যেমন কোরাল, ভেটকি বা আইড়)
• লবণ– পরিমাণমতো
• লেবুর রস- ১ চা চামচ
• বাটার– ৩ টেবিল চামচ
• গোলমরিচের গুঁড়া- ১ চা চামচ
• রসুনের রস- ১ চা চামচ
• সয়া সস- সামান্য
• ভিনেগার- সামান্য

প্রস্তুত প্রণালী
১) প্রথমে মাছের টুকরোগুলো গোলমরিচের গুঁড়া, রসুনের রস ও লবণ দিয়ে মাখিয়ে নিন। হাতে সময় বেশি থাকলে ৩০ মিনিটের জন্য মেরিনেট করতে পারেন। এতে স্বাদ ভালো হবে।

২) এরপর চুলায় ফ্রাইপ্যান গরম করে বাটার দিয়ে দিন। বাটার গলে গেলে তাতে মাছের টুকরোগুলো দিয়ে দিবেন। হালকা আঁচে ভাজতে হবে।

৩) একপিঠ হালকা ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন। দেখবেন যাতে পোড়াপোড়া না হয়ে যায়। প্রতি পাশ ১ মিনিট করে ৩/৪ বার ভাজুন, এতে খুব বেশি ফ্রাই হবে না বা শক্ত হয়ে যাবে না।

৪) এবার লেবুর রস, খুব সামান্য সয়া সস ও ভিনেগার দিয়ে দিন। বাটারের সাথে রসুনের ফ্লেবারটা অনেকেই পছন্দ করে, চাইনিজ অথেনটিক ডিশে এমন স্মেল পাওয়া যায়, সেক্ষেত্রে ভিনেগার ও সয়া সস এড়িয়ে যেতে পারেন।

ব্যস, তৈরি হয়ে গেল গরম গরম ফিশ স্টেক। খুব সহজ না? এটা সটেড ভেজিটেবল, ফ্রায়েড রাইস বা স্যুপের সাথে পরিবেশন করতে পারেন। খুবই সিম্পল রেসিপি কিন্তু হেলদি ও টেস্টি। যারা ডায়েট করছেন, তেল-মসলাযুক্ত খাবার খেতে চান না, তাদের জন্য কিন্তু বেশ ভালো অপশন।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit