মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

রাশিয়ার বিরুদ্ধে অভিযানে সাফল্যের আশা জেলেনস্কির

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হাত থেকে অধিকৃত এলাকা ছিনিয়ে নিতে গত প্রায় তিন মাস ধরে ইউক্রেন সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে৷ যদিও উল্লেখযোগ্য সাফল্যের অভাবে দেশে-বিদেশে সমালোচনা বাড়ছে৷ সম্প্রতি বিচ্ছিন্ন কিছু অঞ্চলে সাফল্য পেলেও দেশের দক্ষিণ ও পূর্ব অংশে রুশ বাহিনী জমি আঁকড়ে বসে আছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এ সামরিক অভিযানে কিছু সাফল্যের দাবি করেছেন৷ 

তিনি বলেন, গত এক সপ্তাহে দক্ষিণে তাভ্রিয়া সেক্টরে বেশ কয়েকটি এলাকার ওপর নিয়ন্ত্রণ কায়েম করেছে৷ তার মতে, বাখমুত সেক্টরেও কিছু সাফল্য পাওয়া গেছে৷ তাছাড়া পূর্বাঞ্চলে জমি পুনর্দখল করতে না পারলেও রাশিয়ার সেনাবাহিনীকে আর অগ্রসর হতে দিচ্ছে না ইউক্রেনীয় সৈন্যরা৷ পশ্চিমা বিশ্বের কিছু সংবাদমাধ্যমে ইউক্রেনের সেনাবাহিনীর ভুলভ্রান্তির সমালোচনাও উড়িয়ে দেওয়া হচ্ছে৷ 

‘দ্য ইকোনমিস্ট’ পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, সেনাবাহিনীর মনোবলের জন্য একটানা সাফল্য অত্যন্ত জরুরি৷ বর্তমানে সামরিক অভিযানে যথেষ্ট গতি এসেছে বলে তিনি দাবি করেন৷ অদূর ভবিষ্যতে উল্লেখযোগ্য সাফল্যের পূর্বাভাস দিয়েছেন জেলেনস্কি৷ বিশেষ করে দেশের দক্ষিণে রুশ হানাদার বাহিনীকে বিতাড়িত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি৷ সোমবার ভোরে সীমান্তবর্তী বেলগোরোদ শহরের কাছে রাশিয়া দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে বলে দাবি করেছে৷ সেই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ 

গত কয়েক মাসে রাজধানী মস্কো পর্যন্ত বারবার ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে বলে রাশিয়া দাবি করে আসছে৷ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও ড্রোনের উৎস অস্পষ্ট থেকে যাচ্ছে৷ ইউক্রেনে অধিকৃত এলাকার ওপর নিজস্ব নিয়ন্ত্রণ পাকাপাকি করতে রাশিয়া গত এক সপ্তাহ ধরে আঞ্চলিক ও পৌর নির্বাচনের আয়োজন করেছে৷ দেশের অন্যান্য কিছু প্রান্তের সঙ্গে ইউক্রেনের অধিকৃত এলাকায়ও রোববারের নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক শিবিরের জয়ের দাবি করা হয়েছে৷ বিরোধী দলগুলো এ নির্বাচনকে প্রহসন বলে বর্ণনা করেছে৷ সেইসঙ্গে কারচুপির অভিযোগও উঠেছে৷ কাউন্সিল অব ইউরোপের মতে, ইউক্রেনের স্বীকৃত ভূখণ্ডে রাশিয়ার এ নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে৷

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit