রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েনের খবর নাকচ ইরানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন খবর নাকচ করে দিয়েছে ইরান। একই সঙ্গে এ সংক্রান্ত প্রচারিত খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে তেহরান।

দক্ষিণ ককেশাস অঞ্চলের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান তার উত্তরাঞ্চলীয় আজারবাইজান সীমান্তে সেনা মোতায়েন করেছে বলে খবর প্রচার করা হয়।

ইরানের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আহাদি আজারবাইজানের এক সাক্ষাৎকারে ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করেন। আজারবাইজান-ইরান যৌথ কমিশনের এক বৈঠকে অংশ নিতে জেনারেল আহাদি বর্তমানে আজারবাইজানের রাজধানী বাকু সফর করছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, “এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আজারবাইজানের বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল, দেশটির সঙ্গে আর্মেনিয়ার আবার যুদ্ধ বাধলে ইরান সেখানে হস্তক্ষেপ করতে নিজ সীমান্তে সেনা মোতায়েন করেছে।”

জেনারেল আহাদি তার সাক্ষাৎকারে আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ককে ‘অত্যন্ত চমৎকার’ বলে মন্তব্য করেন।

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে নাগরনো-কারাবাখ নিয়ে ২০২০ সালে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। দু’দেশের মধ্যে ওই অঞ্চল নিয়ে সাম্প্রতিক সময়ে আবার উত্তেজনা বেড়েছে। এ অবস্থায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সম্প্রতি আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানোভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সূত্র: প্রেস টিভি

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit