বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

যৌথ ঘোষণায় রাশিয়ার বিরুদ্ধে ‘নীরবতা’, হতাশ ইউক্রেন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শেষ হয়েছে বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি২০-এর শীর্ষ সম্মেলন। বৈশ্বিক সংকট সমাধানে নয়াদিল্লির এ সম্মেলনের অর্জন, সফলতা নিয়ে চলছে নানা আলোচনা। বিশ্বনেতাদের মিলনমেলায় কোন কোন বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি স্বাভাবিকভাবেই গুরুত্ব পেয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সম্মেলনের প্রথম দিন প্রকাশিত যৌথ ঘোষণায় সে বিষয়টি স্পষ্টও করা হয়েছে। ওই ঘটনায় ইউক্রেনে যে মানবিক সংকট তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ জানানো হলেও, রাশিয়ার বিরুদ্ধে নিন্দার বিষয়ে কোনো টু শব্দ করা হয়নি। এ নিয়ে কিয়েভের পক্ষ থেকে হতাশা প্রকাশ করা হলেও, ইউক্রেন যুদ্ধের বিষয়ে যৌথ ঘোষণাপত্র নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ইউক্রেনের মিত্র যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিল্লি ঘোষণার সমালোচনা করে বলেছেন, সেখানে কিয়েভের পক্ষ থেকে ‘গর্ব করার’ মতো কিছুই উল্লেখ করা হয়নি। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ওই যৌথ বিবৃতিতে শক্ত কোনো শব্দ ব্যবহার করা হয়নি বলেও দাবি করা হয়। ওই মুখপাত্র বলেন, যৌথ ঘোষণায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ উল্লেখ না করে, ইউক্রেন যুদ্ধ উল্লেখ করে মস্কোকে এক ধরনের দায়মুক্তি দেয়া হয়েছে।

তবে মস্কো বলছে, এবারের জি-২০ শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধের বিষয়ে খুবই কঠিন আলোচনা হয়েছে। এরপরই যৌথ ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে দিল্লি ঘোষণাকে ভারসাম্যপূর্ণ বলেও উল্লেখ করা হয়। বিশ্লেষকরা বলছেন, জি-২০ শীর্ষ সম্মেলন থেকে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, তা মূলত ভারতের পররাষ্ট্রনীতির অবস্থানই প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকে মোদি সরকারের পক্ষ থেকে যে ভারসাম্যপূর্ণ অবস্থা নেয়া হয়েছে; যৌথ বিবৃতিতে সেটিরই পুনরাবৃত্তি হয়েছে। তবে সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অংশ না নেয়ায় কোনো কোনো বিষয়ে পশ্চিমা দেশগুলো একটু বেশি সুবিধা পেয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit