বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

সম্মেলনের ফাঁকে স্ত্রীসহ অক্ষরধাম মন্দিরে ঋষি সুনাক

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল শনিবার ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয় বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। সম্মেলন শেষ হয়েছে আজ। ইতিমধ্যে সম্মেলন শেষে যার যার গন্তব্যে রওয়ানা দিয়েছেন বিশ্ব নেতারা।

সম্মেলনের ফাঁকে স্ত্রীসহ অক্ষরধাম মন্দিরে ঋষি সুনাক

তবে সম্মেলনের ফাঁকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দির পরিদর্শন করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই ঋষি সুনাকের প্রথম ভারত সফর।

রোববার সকালে ভারতের জামাই হিসেবে পরিচিত ঋষি সুনাক স্ত্রীকে নিয়ে মন্দির দর্শনে বেরিয়ে পড়েন। এ সময় মন্দির ও তাদের যাওয়ার পথে নিরাপত্তা জোরদার করা হয়।

অক্ষরধাম মন্দিরে তিনি আভূমিনত হয়ে প্রণাম করেন। পাশে ছিলেন স্ত্রী অক্ষতা। মন্দিরের সামনে দাঁড়িয়ে তারা একাধিক ছবিও তোলেন।

সম্মেলনের ফাঁকে স্ত্রীসহ অক্ষরধাম মন্দিরে ঋষি সুনাক

এ ছাড়া মূল মন্দির কমপ্লেক্সের ভিতরে, পবিত্র মূর্তিগুলির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুনাক দম্পতি এবং মন্দিরের শিল্প ও স্থাপত্যের প্রশংসা করেন তারা।

সম্মেলনের প্রথম দিনেই মন্দিরে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছিলেন ঋষি। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন স্ত্রীকে নিয়ে দিল্লিতে তাদের পছন্দের রেস্তোরাঁগুলোতেও যাবেন।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের এই প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার গভীর শ্রদ্ধা এবং তিনি জি-২০ সম্মেলনের ব্যাপক সাফল্যের জন্য মোদিকে সমর্থন করতে আগ্রহী।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit