সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ক্যাম্পাসে এক সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর এই র‌্যালির আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করি’।র‌্যালিতে ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হক এবং বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল ও কাউন্সেলিং সাইকোলজি বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।র‌্যালির উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, আত্মহত্যা বিশ্বজুড়ে একটি বড় সমস্যা এবং একটি চরম অগ্রহণযোগ্য কাজ। আত্মহত্যা প্রতিরোধে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও আত্মশক্তি জোরদার এবং বিষন্নতা দূর করতে হবে। শিক্ষক, বন্ধু, পরিবার ও প্রতিবেশীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব। আত্মহত্যা প্রতিরোধে পেশাগত ও নৈতিক দায়িত্ব হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য শিক্ষক ও অ্যালামনাইসহ সকলের প্রতি উপাচার্য আহবান জানান।

কিউএনবি/অনিমা/১০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit