মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

পরকীয়ার জেরে রেস্তরোঁ ব্যবসায়ী খুন, আসামিদের গ্রেফতারের দাবিতে রাস্তায় দাঁড়ালেন এলাকাবাসী 

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে রেস্তোরাঁ ব্যবায়ীকে মহিন উদ্দিন (৪৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত মহিন উদ্দিন একই গ্রামের ফকির বাড়ির রুহুল আমিনের ছেলে। সে চট্টগ্রামে রোস্তেরাঁ ব্যবসা করত। তিন ২ ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।  

উল্লেখ্য, গত ৬ আগষ্ট রাতে স্ত্রী রজ্জবের নেছা রিনা (৩৫) স্বামী মহিন উদ্দিনকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে পরকীয়া প্রেমিক মাসুদ সহ অপর হযোগীদের নিয়ে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ  স্ত্রী রজ্জবের নেছা রিনাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে সে পরকীয়া প্রেমিক মাসুদকে নিয়ে স্বামী মহিন উদ্দিনকে হত্যা করেছে বল আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। ঘটনার একমাস ৭দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারী মাসুদসহ তার সহযোগিদের গ্রেফতার করতে পারেনি। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত মহিন উদ্দিনের মা রাহেলা বেগম, মেয়ে ফাতেমাতুজ জোহুরা, স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সাখাওয়াত হোসেন উজ্জল প্রমূখ। এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান,আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit