বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

জি-২০ শীর্ষ সম্মেলন শুরু, জোটভুক্ত হল আফ্রিকান ইউনিয়ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শনিবার (৯ সেপ্টেম্বর) শুরু হয়েছে এবারের জি-২০ শীর্ষ সম্মেলন।  সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জি-২০ সম্মেলনে অংশ নিতে গতকাল শুক্রবার(৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। সম্মেলনের স্বাগত ভাষণে নরেন্দ্র মোদি ‘বিশ্বব্যাপী বিরাজমান বিশ্বাসের ঘাটতি’ দূর করে বিশ্বাসের সম্পর্ক স্থাপনে সবার প্রতি আহ্বান জানান। সম্মেলনে মোদির টেবিলে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ লেখা নেমপ্লেট রাখা রয়েছে।  

সম্মেলনের উদ্বোধনী দিনে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন (এইউ) জি-২০-এর স্থায়ী সদস্যপদ পেয়েছে জানান জোটের বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে তিনি আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন অ্যাজালি আসৌমানিকে জি-২০-এর আলোচনার মূল টেবিলে যোগ দিতে আহ্বান জানান।

এময় মোদি বলেন, এইউ জি-২০ জোটে যোগ দেওয়ার ফলে এর কার্যকারিতা আরও বাড়বে। তিনি বলেন, জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্তি জি-২০কে শক্তিশালী করার পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠকেও শক্তিশালী করবে।

জি-২০-এর সদস্যপদ পেতে জোটের সদস্য দেশগুলো এইউকে যেভাবে বিভিন্ন সদস্য রাষ্ট্রের সমর্থন পেয়েছে তাতে সংবাদ মাধ্যমের কাছে সন্তোষ প্রকাশ করেন এআইয়ের চেয়ারপারসন আসৌমানি। ইউরোপীয় ইউনিয়নের পর দ্বিতীয় কোনো আঞ্চলিক জোট হিসেবে এইউ জি-২০ সম্মেলনে যোগ দিল।

এবারের সম্মেলনে যোগ দেননি জোটের অন্যতম দুই শীর্ষ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সূত্র দ্য হিন্দু, আল জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit