সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ফিরছেন ববিতা, তবে…

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত কিংবদন্তি অভিনেত্রী ববিতা। একটা সময় তুমুল ব্যস্ত সময় পার করলেও এখন আর সিনেমাতে দেখা যায়না তাকে। সর্বশেষ আট বছর আগে তাকে দেখা গিয়েছিল নারগিস আক্তার পরিচালিক ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায়।

এরপর কয়েকবারই সিনেমায় ফেরার কথা জানিয়েছিলেন কিন্তু সেটা আর হয়নি। তবে এবার তিনি জানিয়েছেন, আবারো অভিনয়ে ফেরার ইচ্ছে রয়েছে তার। সিনেমার গল্প নিয়ে কথাও চলছে। এ মুহূর্তে কানাডায় ছেলের সঙ্গে অবস্থান করছেন তিনি। সেখান থেকে জানিয়েছেন, ভালো গল্প, চরিত্র ও নির্মাতা-কোনোটাই মনের মতো পাচ্ছেন না বলে ফেরা হচ্ছে না। ববিতা বলেন, ‘কিছুদিন আগে দুজন নির্মাতার সঙ্গে আমার কথা হয়েছে। দুজনের গল্পই আমার বিবেচনায় রয়েছে। তাদের মধ্যে একজনের সিনেমার গল্প ভালো লেগেছে। তবে চূড়ান্ত না হলে তা বলা যাবে না।’

এদিকে অভিনয় ক্যারিয়ারের ৫৪ বছর পার করেছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় শিশু চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। একই পরিচালকের ‘শেষ পর্যন্ত’ সিনেমায় নায়িকা হিসাবে অভিষেক। এটি ১৯৬৯ সালের ১৪ আগস্ট মুক্তি পায়। সেই হিসাবে গত মাসেই অভিনয় জীবনের ৫৪ বছর পার করেছেন ববিতা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit