বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

আহবায়কের পদে বহাল রাখার দাবিতে বোচাগঞ্জে যুবদল নেতা আসাদুল হক চৌধুরীর সাংবাদিক সম্মেলন

মোঃ আশিকুর রহমান,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯১ Time View

মোঃ আশিকুর রহমান,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শুক্রবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বোচাগঞ্জ উপজেলা শাখার আহবায়কের পদে বহাল রাখার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে সদ্য অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা আসাদুল হক চৌধুরী। লিখিত বক্তব্যে যুবদল নেতা আসাদুল হক চৌধুরী বলেছেন, গত ২৩ আগস্ট দিবাগত রাতে তার ফেইস বুক আইডি হ্যাক করে কে বা কাহারা একটি পোস্ট দিয়েছিল। সেখানে বলা হয়েছিল আমি যুবদলের আহবায়কের পদ থেকে সড়ে দাঁড়ালাম। এ বিষয়টি আসাদুল হক চৌধুরী তাৎক্ষনিক বোচাগঞ্জ থানা পুলিশকে অবগত করেন এবং গত ০১-০৯-২০২৩ ইং তারিখে থানায় একটি জিডিও করেন। যাহার নং-২৩। মুলত এই পোস্টটিকে উদ্দেশ্য করেই দিনাজপুর জেলা যুবদল কর্তৃপক্ষ আসাদুল হক চৌধুরী কে গত ২৮ আগস্ট আহবায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।

আসাদুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে আমাকে আত্ম পক্ষ সমর্থন প্রদান কিংবা আমার সাথে কোন প্রকার যোগাযোগ করা হয়নি। তদন্ত ছাড়াই নিয়মবহির্ভূত ভাবে আমাকে অব্যাাহতি দিয়ে ৩নং-যুগ্ম আহবায়ক সুমন চৌধুরীকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আসাদুল হক চৌধুরী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টির নিরপক্ষ তদন্ত করে তাকে পুনরায় আহবায়কের পদে বহাল রাখার জন্য জেলা যুবদল, বিভাগীয় যুবদল ও কেন্দ্রীয় যুবলদের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়াও সাংবাদিক সম¥েলনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ ওমর ফারুক, মোঃ শামীমুর রহমান শামীম, মোঃ মাহামুদুর রহমান ফেরদৌস, মোঃ রাজু আহমেদ, যুবনেতা তসকিন আলী সরকার, মোঃ রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।

যুবনেতারা বলেন, সাবেক ছাত্রদলের সভাপতি আসাদুল হক চৌধুরীর নেতৃত্বে তারা রাজ পথে অনেক আন্দোলন সংগ্রাম করেছেন। দলের জন্য তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। তার নেতৃত্বেই যুবদল একটি ভাল অবস্থানে রয়েছে। তাকে আহবায়কের পদ থেকে সড়িয়ে দেওয়া হলে বোচাগঞ্জের যুবদল নিস্ক্রিয় হয়ে যাবে এবং আগামীতে দল ক্ষতি গ্রস্থ্য হবে। এসময় উপজেলা যুবদলের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।আহবায়কের পদে বহাল রাখার দাবিতে শুক্রবার রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য অব্যাহতি প্রাপ্ত উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুল হক চৌধুরী। ছবি- প্রতিনিধি

কিউএনবি/অনিমা/০৯.০৯.২০২৩/দুপুর ২.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit